সাফকো স্পিনিংয়ের প্রথম প্রন্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-২৩ ১০:৩১:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আগের বছরের একই সময়ে মুনাফা হলেও চলতি বছরে লোকসান হয়েছে কোম্পানিটির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৬২ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.০৯ টাকা। এ হিসাবেস লোকসান বেড়েছে ১.৭১ টাকা বা ১৯০০ শতাংশ।
কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৬০ টাকায়।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














