একমি ল্যাবরেটরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৩ ১০:৩৯:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে।

সানবিডি/এসকেএস