স্বপ্নকে লাভ জনক প্রতিষ্ঠানে পরিনত করতে হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৩ ১৫:০৪:৫৬
স্বপ্নকে যেহেতু একবার ধরেছি সেহেতু স্বপ্নকে আর ছাড়া যাবে না। স্বপ্নকে লাভবান প্রতিষ্ঠানে পরিনত করতে হবে। সে লক্ষ নিয়েই আমাদের কে এগিয়ে আসতে হবে জানিয়েছেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ দৌলা।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এসিআই লিমিটেডের ৪৬ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি শেয়ার মার্কেটের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে বলেন, ব্যবসায় উত্থান পতন থাকবেই। কিন্তু যদি কোম্পানির ম্যানেজমেন্ট সৎ থাকে তাহলে এ সমস্ত সমস্যার মোকাবেলা করা সম্ভব।
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, আমি আপনাদেরকে আসস্থ করছি ডা আরিফ দৌলা সাইন্টিফিক প্রক্রিয়ায় ম্যানেজমেন্টকে পরিচালনা করেন।দক্ষতার সাথে তদারকি করেন। তারও নিজস্ব পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনার মাধ্যমে আপনারে আশা বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ডা আরিফ দৌলা ,পরিচালক গোলাম মাঈন উদ্দিন, নাজমা দৌলা, আব্দুল মোয়েদ চৌধুরী , ওয়ালিউর রহমান ভূইয়া, সুসমিতা আনিস, স্বতন্ত্র পরিচালক কামরান তানভিরুর রহমান, আদিল হোসাইন এবং কোম্পানি সচিব মোস্তাফিজুর রহমান।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪.৮৭ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৯৬.৫৯ টাকা।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














