এ থেকে বি ক্যাটাগরিতে ২ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৩ ১৫:৫৩:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ ও ফু-ওয়াং সিরামিক লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে কোম্পানি ২টি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

তসরিফা ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

ফু-ওয়াং সিরামিক ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

সানবিডি/এসকেএস