ফ্যামিলি টেক্সের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৪ ১২:১০:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। রোববার এ কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সানবিডি/এসকেএস