রোবোটিক্স ব্যবসা শুরু করেছে আমরা নেটওয়ার্ক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৬ ১৭:১৫:২৪


রোবোটিক্স ব্যবসা শুরু করেছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।এ বছর আমরা রোবোটিক্স ব্যবসায় প্রবেশ করেছি ।রোবোটিক্স সলিউশনে আগামী বছর গুলোতে শীর্ষ স্থানে থাকবে বলে জানান আমরা নেটওয়ার্ক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারহাদ আহমেদ ।

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমরা নেট গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা । এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩৫ টাকা ৩২ পয়সা।

সাধারণ শেয়ারহোল্ডার আব্দুর রাজ্জাক বলেন, আমরা নেটওয়ার্কের শেয়ারহোল্ডিং কখনোই যেন ৩০ শতাংশের নিচে না নামে। পাশাপাশি আমরা এ কোম্পানির কাছে ভালো লভ্যাংশ প্রত্যাশা করি।কমপক্ষে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ আশা করি।

সায়েদ ফরহান আহমেদের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিল- কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ সহ কোম্পানির কর্মকর্তা এবং সাধারণ বিনিয়োগকারীরা।

সানবিডি/ঢাকা/এসআই