২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৬ ১৬:২৫:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল ও অলিম্পিক অ্যাক্সেসরিজের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে কোম্পানি ২টি পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলহাজ্ব টেক্সটাইলের এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানিটি ৬ মাসের বেশি সময় উৎপাদন বন্ধ থাকায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে।

অন্যদিকে অলিম্পিক অ্যাক্সেসরিজ ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

সানবিডি/এসকেএস