প্রেফারেন্স শেয়ারের পরিবর্তে বন্ড ছাড়বে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৪:০০:০৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) প্রেফারেন্স শেয়ার ছাড়ার পরিবর্তে বন্ড ছাড়ার পক্ষে অনুমোদন দেয় শেয়ারহোল্ডররা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৫ কোটি বন্ড প্রতিটি ১০ টাকায় ইস্যু করে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। এই বন্ডের বৈশিষ্ট হচ্ছে ফুলি রিডামবল, নন-কনভার্টেবল এবং নন-ট্রেডেবল।
এর আগে গত ১ সেপ্টেম্বর কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়। বাড়তি ৫০ কোটি টাকা প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে বাড়ানো হবে বলে জানানো হয়। আজ অনুষ্ঠিত ইজিএম শেয়ারহোল্ডাররা প্রেফারেন্স শেয়ার ইস্যু করে অনুমোদিত মূলধন না বাড়িয়ে বন্ড ইস্যু করে প্রয়োজনীয় ৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














