স্টক এক্সচেঞ্জে সরকারী সিকিউরিটিজ লেনদেনের গুরুত্বারােপ করছে বিএসইসি

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-৩০ ১৮:৪৯:১৮


সকল শ্রেণীর বিনিয়ােগকারীদের বিস্তৃত অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে খুব দ্রুত সেকেন্ডারী প্লাটফর্মে সরকারী সিকিউরিটি লেনদেনের উপর গুরুত্বারােপ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান  ড. খাইরুল হোসাইন।

মোসবার (৩০ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বোর্ড রুমে ত্রি-পক্ষীয় কমিটি কর্তৃক স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে সরকারী সিকিউরিটিজ লেনদেন সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনের চেয়ারম্যানের নিকট হস্তান্তর  অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাশাপাশি এ প্রতিবেদনে এক্সচেঞ্জগুলোতে সরকারী সিকিউরিটিজ লেনদেনের বিভিন্ন সম্ভাব্যতা তুলে ধরা হয়, যা দ্বারা দেশব্যাপী স্ক্রীন ভিত্তিক স্বয়ংক্রিয় ট্রেডিং প্লাটফর্মের  মাধ্যমে সকল শ্রেণীর বিনিয়ােগকারী তথ্যভিত্তিক লেনদেনের সুবিধা পাবে। যা সরকারী সিকিউরিটিজ প্রাণবন্তর (Vibrat) সেকেণ্ডারী মার্কেটের মাধ্যমে সরকারী সিকিউরিটিজের যথাযথ মূল্য নির্ধারণ করবে এবং সরকারের ঋণ গ্রহণের সুদ (Coul of Borrowing) কমে যাবে। এছাড়াও, পুঁজিবাজারে (Capitul Marker) সরকারী ফিক্সড ইনকাম (Fixel Income) সিকিউরিটিজ সূচনার মাধ্যমে পণ্যের বৈচিত্রকরণের সুযােগ সৃষ্টি হবে বলে জানা তিনি।

উক্ত আলােচনা সভায় উপস্থিত ছিলেন কমিশনের কমিশনারগণ, নির্বাহী পরিচালকবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কমিশনের উদ্যোগে গত ১৩ নভেম্বর, ২০১৯ তারিখে জনাব মােহাম্মদ খুরশীদ আলম, মহাব্যবস্থাপক, ডেট ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর কমকর্তাদের সমন্বয়ে ৯ সদস্যের একটি ত্রিপক্ষীয়া কমিটি গঠন করা হয়েছিল।

সানবিডি/ঢাকা/এসআই