শেয়ারহোল্ডারদের টাকায় মার্সিডিজ চালাবো না: নিউলাইন চেয়ারম্যান
প্রবৃদ্ধি বাড়ার সাথে বাড়বে লভ্যাংশ:নিউলাইন এমডি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-৩০ ২১:৩৩:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত নিউলাইন ক্লোথিংস লিমিটেডের চেয়ারম্যান ওসমান খাদেম বলেছেন শেয়ারহোল্ডারদের টাকা দিয়ে মার্সিডিজ চালানোর জন্য পুঁজিবাজারে আসিনি। কোম্পানির ব্যবসা বাড়াতে পুঁজিবাজারে এসেছি। অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক জাকির চৌধুরী বলেছেন, কোম্পানির প্রবৃদ্ধি বাড়াতে কাজ করছি আমরা। প্রবৃদ্ধি বাড়ার সাথে সাথে বাড়বো লভ্যাংশ দেওয়ার হারও।
আজ সোমবার কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন তারা। গাজীপুরে কোম্পানিটির কারখানয় এ এজিএম অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইন চেয়ারম্যান মশিউল হক চৌধুরী, পরিচালক আসিফ রহমান, মারুফুল হক চৌধুরী, আলী মোস্তফা ও প্রধান অর্থ কর্মকর্তা(সিএফও) শরীফ আহমেদসহ শেয়ারহোল্ডাররা।
ওসমান খাদেম বলেন, শেয়ারহোল্ডারদের টাকা নিয়ে আরাম-আয়েশ বা মার্সিডিজ চালাতে চাইনা। টাকা দিয়ে ব্যবসা বাড়াতে চাই। এগিয়ে নিয়ে যেতে চাই কোম্পানিকে। অবদান রাখতে চাই দেশের অর্থনীতিতে।
তিনি বলেন, কোম্পানির ভবিষ্যত অনেক ভালো। আপনারা নিশ্চিত থাকেন আগামীতে আমরা আরও ভালো কিছু উপহার দিবো।
ব্যবস্থাপনা পরিচালক জাকির চৌধুরী বলেন, প্রথমিক গণপ্রস্তাবে (আইপিও) নিউলাইনে প্রায় ২৮ গুণ আবেদন জমা পড়েছিলো। আপনারা শুরুতেই আমাদের যেই সহযোগীতা করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের দেয়া দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করছি। আশা করি আগামীতে আমাদের কোম্পানির ধারাবাহিক উন্নতি হবে। একই সাথে আমরা লভ্যাংশ বাড়ানোরও চেষ্টা করবো। আমরা কোম্পানিতে মেধাবী ও যোগ্যলোক নিয়োগের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই।
ভাইস চেয়ারম্যান মশিউল হক চৌধুরী বলেন, সবার সহযোগিতায় কোম্পানি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা সবাইল লাভোবান হবো।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














