মুন্সীগঞ্জে রানার মোটরসের সার্ভিস সেন্টারের উদ্ধোধন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩১ ১২:৩১:২৬
মুন্সীগঞ্জ অঞ্চলে রানার মোটরস লিমিটেড এর গ্রাহক সেবা কার্যক্রম আরো গতিশীল ও সহজতর করার লক্ষে দক্ষিন কেরানীগঞ্জের পলাশপুরে সুমন এন্টারপ্রাইজ নামে একটি অনুমোদিত সার্ভিস সেন্টারের উদ্ধোধন করা হয়েছে।
সার্ভিস সেন্টারটির উদ্ধোধন করেন রানার মোটরস লিমিটেড এর সার্ভিস বিভাগের উর্ধ্বঃব্যবস্থাপক আহমেদ তানভীর এবং সুমন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ সুমন মিয়া।
এতে উপস্থিত ছিলেন রানার মোটরস লিমিটেড এর সার্ভিস মার্কেটিং বিভাগের উপ-ব্যবস্থাপক তৌসিফ-উন-নবী এবং উক্ত অঞ্চলের সম্মানিত গ্রাহকরা।
উদ্ধোধন উপলক্ষ্যে সার্ভিস সেন্টারে ৩০ ও ৩১শে ডিসেম্বর দুই দিনব্যাপী ফ্রি চেক আপ ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পেইন এ গ্রাহকগন গিফটসহ সার্ভিস ও পার্টসের উপর স্পেশাল ডিসকাউন্ট পাবেন।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














