পুঁজিবাজারের তারল্য সংকট সমাধানে সহযোগীতা করবে বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-১৯ ১৮:৫২:০৪


পুঁজিবাজারের তারল্য সংকট সমাধানে সহযোগীতা করবে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে রোববার অর্থমন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএমবিএ এর সভাপতি ছায়েদুর রহমান বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুবই সুন্দর পরিবেশে পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যত দ্রুত সম্ভব অর্থ মন্ত্রণালয়ের পুঁজিবাজারের উন্নয়নে প্রস্তাবনার বিষয়ে মন্ত্রণালয় যেসব তথ্য জানতে চেয়ে তা প্রদান করা হবে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর,নির্বাহী পরিচালক,মহাব্যবস্থাপক, বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান ও সাধারন সম্পাদক রিয়াদ মতিনসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সানবিডি/এসকেএস