ইনফরমেশন সার্ভিসেসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-২০ ১১:৪৭:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়্যার লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০৯ টাকা।
এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১৯ টাকা। কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৯১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২.৯৯ টাকা।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














