নগদ লভাংশ পাঠিয়েছে ৬ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ১৬:৪৫:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো: রানার অটো মোবাইলস, বাটা সু, খুলনা প্রিন্টিং, এটলাস বাংলাদেশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। যেসব বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














