আবারও বাড়লো স্বর্ণের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-১৮ ২১:০৫:৩১
স্বর্ণের দাম আবারও বাড়লো। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরি প্রতি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।
সর্বশেষ গত ৫ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস। এছাড়া গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে মোট চার দফায় সোনার দাম বাড়ানো হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৬১ হাজার ৫২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫৪ হাজার ১৭৯ টাকায় বিক্রি হবে। এই ৩ মানের সোনার দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো। আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ৪১ হাজার ৪০৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














