টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২২ ১৫:১০:৩৬
গাজীপুরের টঙ্গীতে কয়েকটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান।
তিনি জানান, আজ শনিবার দুপুরে টঙ্গীর মিল গেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













