রাজধানীর কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় আহত ১৮
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ১৫:৩৪:৪৮
রাজধানীর কুর্মিটোলায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর প্রাইভেট কার উঠে গেছে। এতে ১৮ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের একজনকে অচেতন অবস্থায় জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনার পর কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাইভেট কারের চালক আটক আছেন বলে জানায় পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













