শুষ্ক নদীতে ধান চাষে সফলতার স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০২-২৪ ১১:৪৪:২৯
বিশ্বকবির ভাষায়-
আমাদের ছোট নদী চলে বাঁকে-বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু-জল থাকে
দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর এখন এমনই দৈন্য দশা।বিভিন্ন নদীতে গেলে দেখা যায়।একসময়ের উত্তাল নদীগুলোর মাঝ বরাবর এখন হাঁটু সমান পানি প্রবাহিত হচ্ছে।
কোথাও কোথাও আবার কোন ধরণের পানি প্রবাহিত হয় না।চারিদিকে শুধু ধু-ধু করছে বালু।
তবে নদীতে পানি এবং মাছের দেখা না পেলে কি হবে।নদী তীরবর্তী লোকেরা হাঁটু সমান বা ছিপছিপে পানিতে এখন ধান রোপন করা শুরু করেছেন।
দিনাজপুরের কাহারোল থানার পূনর্ভবা নদীতে দেখা যায় নদীর বিস্তৃণ এলাকা জুড়ে ধান রোপন করছে সাধারণ কৃষকরা।
এ ব্যাপারে সুমন ইসলাম নামের একজন কৃষক সানবিডি প্রতিনিধিকে জানান,তিনি এবার নদীর উঁচু-নিচু বালু সমান করে দুই বিঘা জমিতে ধান রোপন করেছেন।তিনি ভালো ফলনের ব্যাপারে আশাবাদী।এই কৃষক জানান,নদীতে ধান রোপন করলে সেচ কম লাগে তাই কম খরচে লাভবান হওয়া যায়।
ইউসুফ ইসলাম নামের একজন কৃষক জানান, গত বছর নদীতে তিনবিঘা ধান রোপন করে পঞ্চাশ মণ ধান পেয়েছেন তিনি। এবছরও সমপরিমাণ জমিতে ধান লাগিয়েছেন তিনি।
সানবিডি/নুরুজ্জামান






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













