বরিশালগামী মানামী লঞ্চের আগুন নিয়ন্ত্রন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৭ ২২:৫৭:৫৭


 

ঢাকা-বরিশালগামী মেসার্স সালমা শিপিং লাইন্স এর এম.ভি. মানামী লঞ্চের তৃতীয় তলার সামনের দিকের ডানপাশের একটি কেবিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গোলাম রাব্বী অনিক বলেন,  তৃতীয় তলার কেবিনটি বন্ধ ছিলো। হঠাৎ করে কেবিন থেকে ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দিক-বিদিক ছোটাছুটি শুরু করে।

তিনি আরো বলেন, তৎক্ষণাৎ লঞ্চের প্রথম শ্রেনীর মাষ্টার, আনসার সদস্য ও লঞ্চের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।