রাজধানীতে ৪২ ছিনতাইকারী গ্রেফতার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১২:৪৮:৪১


রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয় বলে শনিবার (২৯ ফেব্রুয়ারি) জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সূত্র বলছে, বেশ ক’টি চাঞ্চল্যকর ছিনতাই ও ছিনতাইকালে হত্যার মতো ঘটনার পর এ ৪২ জনকে ধরা হলো।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জাগো নিউজকে জানান, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সানবিডি/ঢাকা/এসএস