রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে অগ্নিকাণ্ড
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-২৯ ১৫:৫৪:৪৫
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৯টার দিকে ভবনের সপ্তম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ভবনের সপ্তম তলার ওই ফ্লোরে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড নামের একটি ডেভলপার কোম্পানির অফিস ছিল। আগুনে কোম্পানিটির তিনটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন,ভবনের সপ্তম তলা থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা সকাল ৯টা ৫ মিনিটে আমাদের ফোন করেন। এরপর ফায়ার সার্ভিসের সদর স্টেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে শহীদুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত চলছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা যায়নি। আগুন নিচের তলাগুলোতে ছড়িয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণ করতে পারায় ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে ভবনটি বাঁচান গেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













