রাইডশেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩টি শহরে!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৪:২৪:২৪
পথচলাকে নিরাপদ, আরামদায়ক ও মানসম্পন্ন করে তুলতে ঢাকা, যশোর, সিলেট, রাজশাহী, কক্সবাজার, খুলনা ও চট্টগ্রামের পর সম্পূর্ণ দেশীয় রাইডশেয়ারিং সার্ভিস ‘ওভাই’ বাংলাদেশের আরো কিছু শহরে নিজস্ব সেবা চালু করেছে। ওভাইয়ের উন্নয়ন ব্যবস্থাপক তাবাসসুম জামান জানান, মোটরবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ি সেবার মাধ্যমে বর্তমানে ওভাই বগুড়া, সৈয়দপুর, রংপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুরসহ মোট ২৩টি শহরে কার্যক্রম পরিচালনা করছে। আশা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ওভাইয়ের এ সেবা আরো বিস্তৃত হবে।
২০১৮ সালে যাত্রা শুরু করে ওভাই। ওভাই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে ঘরে বসেই যেকোনো স্থান থেকে মোটরবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ি বুক করা যায়।
ইন্টারনেট সংযোগ ছাড়াও ওভাই রাইড পাওয়া সম্ভব। চালকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ১৬৬৩৩ নম্বরে কল করেও অ্যাপ থেকেই রাইড নিতে পারবেন আপনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














