সিএসআরএম ডিলার মিট-২০২০’ অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৮ ১২:৫১:৪৯
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অ্যাবাকাস কনভেনশন সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয় চাকদা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের ‘সিএসআরএম ডিলার মিট-২০২০’। এতে ২০১৯-২০ সালের নির্বাচিত শ্রেষ্ঠ ডিলারদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে সারা দেশ থেকে আসা ডিলার ও অতিথিদের নিয়ে আলোচনা, আপ্যায়ন ও র্যাফল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ।
‘সিএসআরএম ডিলার মিট-২০২০’-এ উপস্থিত হয়ে ডিলারদের মধ্যে সম্মাননা ও পুরস্কার তুলে দেন সিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রি-রোলিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা করেন সিএসআরএমের পরিচালক ও সিইও জাকারিয়া জ্যাকী, ডিরেক্টর অ্যান্ড হেড অব সেলস মো. আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (কোয়ালিটি) ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন ও স্বাগত বক্তৃতা করেন সিএসআরএমের জেনারেল ম্যানেজার (সেলস) মো. সাইদুর রহমান রতন। নন্দন অডিও ভিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কোম্পানির হেড অব ব্র্যান্ডিং হুমায়ুন কবির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














