সরকারের চিঠিতে ফেসবুকের সাড়া
আপডেট: ২০১৫-১২-০২ ১০:২৯:৪৬
আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আলোচনার জন্য সরকারের প্রস্তাবে সাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর পরদিনই ইমেইলের মাধ্যমে উত্তর পাঠিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন তারা।
মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়া) আঁখি দাশ ইমেইলে বাংলাদেশের প্রতিমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, ইমেইলে পাঠানো জবাবে ৬ জানুয়ারি বাংলাদেশে এসে এ আলোচনায় বসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। কিন্তু মন্ত্রণালয় চাইছে, ডিসেম্বরের মধ্যেই বৈঠকের তারিখটি নির্ধারণ করতে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














