করোনাভাইরাস প্রতিরোধে এনসিসি ব্যাংকের পদক্ষেপ গ্রহণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১০:২৮:২৩
এনসিসি ব্যাংকের উদ্যোগে প্রধান কার্যালয় ও শাখাগুলোতে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ এবং শাখাগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিকুইড হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লাভস এবং বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ। এছাড়া প্রধান কার্যালয়, শাখাগুলো ও এটিএম বুথগুলোর দরজা ও মেঝে স্বাস্থ্যসম্মত রাখতে সার্বক্ষণিক জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকার জোগান রাখা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













