চাঁদপুরে ১০৭ পরিবারে ত্রান পৌঁছালো জেলা প্রশাসন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০৩ ১৬:১৪:৫২


দেশে ভয়াবহ করোনা প্রতিরোধকালীন সময়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খানের উদ্যোগে গঠিত ‘ত্রান যাবে বাড়ি’ প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার যুবকরা কর্মহীন ১০৭ পরিবারের মাঝে ত্রান পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মহীন ১৮৫ পরিবারের কল হটলাইনে রিসিভ করা হয়। তার মধ্য থেকে ১০৭ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বলেন, খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, আদা কেজি ডাল, এ প্যাকেট গুড়ো দুধ ও একটি হাত ধোয়ার সাবান।

জেলা প্রশাসন থেকে নেয়া এই উদ্যোগ করোনা প্রতিরোধকালীন সময়ে অব্যাহত থাকবে।