শরীয়তপুরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৪ ২০:০৮:০৬


 

শরীয়তপুর পৌরসভার ১৩২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটেরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই অর্থ বিতরণ করা।

অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের। শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনিসহ পৌরসভা কাউন্সিলরবৃন্দ।
এসময় শরীয়তপুর পৌরসভা এলাকার ১৩২টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস