শরীয়তপুরে সাংবাদিক ও চিকিৎসকসহ ১৬ জন করোনায় আক্রান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৫ ১৪:৩২:০৯


শরীয়তপুরে দ্বীপ্ত টিভি জেলা প্রতিনিধি, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ জেলায় নতুন করে ১৬ জনের করোনা সনাক্ত হয়েছে । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৮ জন। শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছে ১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর পৌরসভায় তিনজন, চিকন্দি ইউনিয়নে একজন, আঙ্গারিয়া ইউনিয়নে ১ জন, সাংবাদিক ১ জন, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, জাজিরা পৌরসভা একজন, সেনেরচর ইউনিয়নে একজন, বড়কান্দি ইউনিয়নে একজন, আরশিনগর ইউনিয়নে একজন, মহিষার ইউনিয়নের একজন, গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের দুইজন ও ডামুড্যা পৌরসভায় একজন।
এদিকে নতুন আক্রান্তদের সংস্পর্শে আসা ২৫৮ জনকে হুম কোয়ারান্টিনে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও জেলার করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. আব্দুর রশিদ। এসময় তিনি বলেন এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৩ হাজার ৪৯জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২হাজার ৮শ ৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্তের সংখ্যা ১৫৫ জনে দাড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন ৬ জন সহ মোট ৬৮ জন। এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে রয়েছে ১ জন।