ধানমন্ডিতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৮ ১৩:৪৪:০৪
রাজধানীর ধানমন্ডি কেবি স্কয়ারের সামনে রিকশায় বাসের ধাক্কায় আহত আব্দুর রহিম (৪৪) নামে এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে তিনি বাসের ধাক্কায় আহত হলে আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নর্দান হাসপাতালের আইসিইউতে মারা যান।
নিহত রহিম রাজধানীর হাজারীবাগে থাকতেন।
ধানমন্ডি থানার উপ-পরিদশর্ক (এসআই) নুর উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতে ধানমন্ডি ৮/এ কেবি স্কয়ারের সামনে ইকোনো পরিবহনের একটি বাস আরোহীসহ রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে আরোহী রহিম ও চালক মিলন (২৮) আহত হন। পরে তাদের নর্দান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করা হয় রহিমকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান রিকশা চালক মিলন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













