বিশ্বাস প্রোপার্টিজের সিইওর পিতার ইন্তেকাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১২ ১৮:৩৯:৪৭
খুলনার স্বনামধন্য বিশ্বাস প্রোপার্টিজের সিইও আলহাজ্ব আজগর বিশ্বাস তারার পিতা আলহাজ্ব হারেজ বিশ্বাস (৬৭) ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল সাতটায় মহানগরীর রায়েরমহলস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন ।
মরহুমের নামাজের জানাজা বাদ জুম্মা রায়েরমহলস্থ অফিস চত্ত্বরের টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় । জানাজা শেষে মহানগরীর হামিদনগর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
এদিকে বিশিষ্ট আবাসন ব্যবসায়ী তারা বিশ্বাসের পিতার মৃত্যুতে নগরীর বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক মহল মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













