কামরানের মৃত্যুতে পারভীন হক সিকদার এমপির শোক

:: আপডেট: ২০২০-০৬-১৫ ২০:২৭:২৯


বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহম্মেদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদ এর সংরক্ষিত নারী আসনের এমপি ও ন্যাশনাল ব্যাংক এর পরিচালক পারভীন হক সিকদার।

বদর উদ্দিন আহম্মেদ কামরান ১৫ জুন রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সামরিক হাসপাতালে ( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

এক শোক বার্তায় পারভীন হক সিকদার এমপি বলেন, বদর উদ্দিন আহম্মেদ কামরান ভাই ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। এদেশের রাজনীতিতে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
পারভীন হক সিকদার এমপি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।