শরীয়তপুরে নতুন আরো ২৫ করোনা রোগী শনাক্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৫ ২৩:০৬:২৭
জামাল মল্লিক, শরীয়তপুর : শরীয়তপুরে সিভিল সার্জন অফিসের একজন মেডিক্যাল অফিসার ও দুজন পুলিশ সদস্যসহ জেলায় নতুন আরো ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানানাে হয়। নতুন করোনা শনাক্তের তালুকায় রয়েছে শরীয়তপুর পৌরসভায় ৫ জন, ডােমসার ইউনিয়নে ১ জন। জাজিরার বড়কান্দি ইউনিয়নে ২ জন, মুলনা ২ জন , পৌরসভায় ১জন , সেনেরচর ১ জন ও পালেরচর ১ জন। ভোরগঞ্জের নারায়নপুর ইউনিয়নে ২ জন পৌরসভায় ১ জন , রামভদ্রপুর ১ জন , চরভাগা ১ জন ও মহিষার ইউনিয়নে ১ জন। নড়িয়া পৌরসভা ৪ জন , ডিঙ্গামানিক ইউনিয়নে ১ জন ও দরিদ্বার ইউনিয়নে ১ জনসহ মােট ২৫ জন COVID – 19 পজিটিভ এসেছে । এছাড়া গত ১১ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নের একজন নারীরতথ্য শরীয়তপুর জেলায় অন্তর্ভুক্ত হয়েছে । এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মােট ৪০৪২ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহত হয়েছে এবং ৩৬৭১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে । গত ২৪ টায় জাজিরায় ১০ ও ভেদরগঞ্জে ৬ জনসহ জেলায় এ যাবত ১২৫ জন রােগীকে সুস্থ ঘােষণা করা ইয়াহু । প্রাতিষ্ঠানিক আইসােলেম সদর হাসপাতাল ০৪ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ জন ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












