শরীয়তপুরে নতুন আরো ১৩ জনের করোনা শনাক্ত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-১৭ ২০:৫৬:৪৫
জামাল মল্লিক,শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নতুন করে আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এই নিয়ে মোট আক্রান্ত রোগী সংখ্যা ২৯৫ জন। বুধবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ফোকাল পার্সন ডাঃ আব্দুর রশিদ।
নতুন করোনা শনাক্ত রোগীরা হচ্ছেন ,শরীয়তপুর সদর পৌরসভার ২ জন, আঙ্গারিয়া ইউনিয়নের ১ জন। নড়িয়া ঘড়িষার ইউনিয়নের ২ জন, পৌরসভার ১ জন । ভেদরগঞ্জ পৌরসভার ৩ জন।গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৪ জন সহ মোট আক্রান্ত ১৩ জন। এদিকে জেলায় মোট সুস্থ ১৩৫ জন আর মৃত্যু মোট এ পর্যন্ত ৫ জন। জানা গেছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ভর্তি আছে ৪ জন,এবং নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৫ জন।এ যাবত জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪২৭৬ টি,এতে ফলাফল হাতে এসেছে মোট ৩৮৪৭ জনের।
সানবিডি/জেএম/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













