ভেদরগঞ্জে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ৩০৪ জন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৬-১৮ ২১:২৮:৫১
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নতুন করে আজ বৃহস্পতিবার ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । করোনায় আক্রান্তরা হলেন ভেদরগঞ্জ পৌরসভায় ২জন, উপজেলার সখিপুর ইউনিয়নে ৫ জন, আরশি নগর ইউনিয়নে ১ জন, চরকুমারিয়া ১ জন সহ মোট ৯ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী সংখ্যা ৩০৪ জন।
এদিকে নতুন করে ডামুড্যা উপজেলায় ১ জন সহ জেলায় এ যাবত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।তবে নতুন করে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।এ পর্যন্ত জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪২৭৬ টি,এতে মোট ফলাফল হাতে এসেছে ৩৮৮০ জনের। এদিকে জেলায় আইসোলেশনে রয়েছে মোট ১২ জন।
এদের মধ্যে সদর হাসপাতালে ভর্তি আছে ৩ জন,নড়িয়া ৪ জন,ভেদরগঞ্জ ৩ জন,ডামুড্যা ১ জন,গোসাইরহাট ১ জন।বিষয় নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন ডাঃ আব্দুর রশিদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













