শরীয়তপুরে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে অর্থদন্ড

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৬-১৮ ২১:২৮:০৫


মাস্ক পরিধান না করায় শরীয়তপুরে ১৭ জনকে অর্থদন্ড দিয়েছে। জেলার সদর উপজেলার পালং বাজার, মনোহর বাজার, চিতলিয়া ইউনিয়ন ও চৌরঙ্গীসহ পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

শরীয়তপুরে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ জনকে ৪ হাজার ২০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন।

এসময় ব্যবসায়ীদের দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন‍্যূনতম ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত থাকবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।