শরীয়তপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৪ জনকে অর্থদন্ড

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৬-২০ ১৯:২৯:২৯


শরীয়তপুরে কোভিড-১৯ প্রতিরোধে প্রতিদিনের নেয় সদর উপজেলার পালং বাজার, প্রধান সড়ক, মনোহর বাজার, আংগারিয়া বাজার ও সংলগ্ন ব্রীজ এলাকাসহ বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা, দুরত্ব না মেনে আড্ডা দেওয়া ও সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ জনকে ৬ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। শনিবার সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন। এসময় ব্যবসায়ীদের দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন‍্যূনতম ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত থাকবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।

সানবিডি/জেএম/এনজে