চাঁদপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭ জনের অর্থদন্ড
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২০ ২০:৩১:২৪
চাঁদপুর শহরে স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানায় ৭ জনকে ২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস সংক্রমন দ্রুত বৃদ্ধির কারনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি সঠিকভাবে না মানায় ৭ জনকে ২ হাজার টাকা জরিমানা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন কুমিল্লা ক্যান্টনমেন্টের চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যবৃন্দ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













