শরীয়তপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৬-২১ ০৭:৪৪:৪০
শরীয়তপুরে থামছে না করোনা ভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা। প্রতিনিয়ত বারছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন মোবাইল কোটের মাধ্যমে অথর্দন্ড করেও মানাতে পারছে না স্বাস্থ্যবিধি। শনিবার ২০ জুন রাত সাড়ে ১১টা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শরীয়তপুরে নতুন করে করোনায় ৪৪ জন আক্রান্ত হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৮ জন। নতুন আক্রান্ত হওয়া রোগীরা হলেন,শরীয়তপুর সদর পৌরসভায় ১১ , চন্দ্রপুর ইউনিয়নে ২ , চিকন্দি ১ ও ডােমসার ইউনিয়নে ১ জন। গােসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নে ৩ জন, ইদিলপুর ৬ জন , কোদালপুর ১ জন ও নলমুড়ি ইউনিয়নে ১ জন। নড়িয়া পৌরসভায় ৩, চামটা ইউনিয়নে ৫ জন, ডিঙ্গামানিক ২ জন, ও ভুমখাড়া ইউনিয়নে ১ জন। জাজিরা পৌরসভায় ৫ জন , বিলাশপুর ইউনিয়নে ১ জন ও পূর্ব নাওডােবা ১ জনসহ জেলায় মােট ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে । এদিকে জেলায় এ পর্যন্ত মােট ৪৩৭৫ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৪২১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে । আজ জাজিরা ৮ জন , নড়িয়া ৭ জন ও ডামুড্যা ১ জনসহ জেলায় এ যাবত মােট ১৫২ জন রােগী সুস্থ হয়েছেন । প্রাতিষ্ঠানিক আইসােলেশন রয়েছে ১২ জন। এর মধ্যে সদর হাসপাতাল ৩ জন। নড়িয়া ৪ জন। ভেদরগঞ্জ ৩ জন। ডামুড্যায় ১ জন ও গােসাইরহাট হাসপাতালে ১ জন রয়েছে ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












