ডাঃ রাকিব হত্যার দ্রুত বিচার দাবিতে শরীয়তপুরে বিএমএ’র মানববন্ধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-২১ ১৫:৪৫:০৭
মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর।।
রোগীর স্বজনদের হামলায় খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খান (৫৯) পিটিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার দাবিতে কেন্দ্রীয় বিএমএ ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে বিএমএ,শরীয়তপুর শাখার উদ্যোগে কালো ব্যাচ ধারন, প্রতিবাদ কর্মশুচী ও দোয়ার আয়োজন করা হয়।
রবিবার দুপুরে শরীয়তপুর জেলার ৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেন্দ্রীয় বিএমএ ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে এই কর্মসূচি পালন করেন জেলা বিএমএ।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মোঃ মুনীর আহমদ খান, আরএমও ডা. সুমন কুমার পোদ্দার সহ চিকিৎসকগণ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












