করোনা উপসর্গে মারা যাওয়া বিএনপি নেতার সৎকার করলেন আওয়ামী লীগের কর্মীরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২৬ ১১:৩৯:০৩


চট্টগ্রামের রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের সাবেক মেম্বার ও স্থানীয় বিএনপি নেতা সন্তোষ ধর করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার মারা যান। পরে শ্মশানে সন্তোষ ধরের সৎকার করে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা।

স্থানীয়রা জানান, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা সন্তোষ ধরের মরদেহ তাদের পারিবারিক শ্মশানে সৎকার করেন। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ সৎকারে সহযোগিতা করে।

রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজ বলেন, করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে রাউজানে যেসব ব্যক্তি মারা গেছেন, তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্মথকও রয়েছেন। বর্তমানের সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদ ভুলে সন্তোষ ধরের মরদেহের সৎকার করে আওয়ামী লীগ কর্মীরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনন্য।
সানবিডি/ঢাকা/এসএস