অপরাধ নিমূলে রাজরাজেশ্বরে ক্যাম্প স্থাপন করলো চাঁদপুর পুলিশ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৬-২৬ ২০:১৭:১৭


চাঁদপুর জেলার রাজরাজেশ্বর ইউনিয়ন চরাঞ্চলবাসীর নিরাপত্তার এবং অপরাধ নিমূল করার কথা মাথায় রেখে চাঁদপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ১৫সদস্যবিশিষ্ট একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো: মাহাবুবুর রহমান পিপিএম বার এর নির্দেশে এবং মডেল থানার ভারপােপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিম উদ্দিন’র নেতৃত্বে এই ক্যাম্পের কার্যক্রম শুরু করা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিম উদ্দিন জানান, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনে রাজরাজেশ্বর ইউনিয়নের এলাকাবাসীর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় অনুভব করা গেলো যে, তাদের মাঝে স্বস্থি ফিরে এসেছে এবং এই অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনে সাধারন জনগন সাধুবাদ জানায় আমাদের পুলিশ প্রশাসনদের।

তিনি আরও বলেন, এই ক্যাম্প স্থাপনের কারনে ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়নের মধ্যে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা আরো যোরদার করা হবে, যারদরুন সাধারন এলাকারবাসীর মাঝে পুলিশের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরো বেড়ে যাবে।

এই কার্যক্রম সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হারুনুর রশিদ, (সিপিআই) মো: মুরশেদুল আলম ভ’ইয়া, স্থানীয় রাজরাজেশ্ব ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী।