বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২৭ ০৯:৩৯:৫২
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় একটি শালিসী বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মতানৈক্যের কারনে উপজেলা যুবলীগ আহবায়ক বিবাদে জড়িয়ে পড়ে। যা নিয়ে একটি জাতীয় দৈনিক সাংবাদ প্রকাশ করে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। এর প্রেক্ষিতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে সংগঠনটি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













