শরীয়তপুরে একদিনে সর্বোচ্চ ৭০ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-০১ ০৯:৫৫:৩১


শরীয়তপুরে থামছে না করোনা ভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা। নতুন করে আরো ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮১ জন।

মঙ্গলবার ৩০ জুন সন্ধ্যায় প্রেস স্লিপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা করোনা কন্ট্রোল রুম ফোকাল পার্সন কভিড ১৯ শরীয়তপুর ।

নতুন করোনায় শনাক্ত ৭০ জন হলেন সদর উপজেলার ২৭ জন, জাজিরা উপজেলার ৫ জন, নড়িয়া উপজেলার ৬ জন, ভেদরগঞ্জ উপজেলার ১১ জন, ডামুড্যা উপজেলার ৩ জন ও গোসাইরহাট উপজেলার ১৮ জন।

জেলায় মোট আক্রান্ত ৫৮১ জন সদর উপজেলায় ১৮৫ জন, জাজিরা উপজেলায় ৭৫ জন, নড়িয়া উপজেলায় ৯৮ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৮৮ জন, ডামুড্যা উপজেলায় ৫১ জন ও গোসাইরহাট উপজেলায় ৮৪ জন ।

এদিকে জেলায় মোট সুস্থ ২৫১ জন আর মৃত্যু মোট এই পর্যন্ত ৫ জন।