করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য কাগদীতে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-০১ ১০:৩৭:৪৯


শরীয়তপুর পৌরসভার ৬ নং ওয়াড কাগদীতে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩০ জুন এশার নামাজের পরে কাগদীর কৃতী সন্তান, ইটালি প্রবাসী মোঃ শামীম শাহ্’র অনুপ্রেরণায় কাগদী দঃপাড়া যুব সমাজের উদ্যোগে, কাগদী খান জাহান আলী (রাঃ) জামে মসজিদ মাঠে এই দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ইতালি প্রবাসী মোঃ শামীম শাহ্, মোঃ জালাল মল্লিক,মোঃ রিপন মাদবর, মোঃ নাসির শাহ, মোঃ জামাল বেপারী, মোঃ ইদ্রিস মুন্সী, মোঃ মিজান মাদবর, মোঃ মুকুল মুন্সী, মোঃ স্বপন মাদবর, মোঃ কামাল সরদার, মোঃ ফজলুল হক বেপারী, মোঃ মিলন মাদবর, মোঃ মামুন মাদবর, মোঃ রিয়াজুল মাদবর, মোঃ রিদয় খান, মোঃ রিমন সরদার,মোঃ শাহীন ঢালী, মোঃ তানভির ইসলাম মল্লিক,মিজান সরদার সহ অন্যান্য যুবকেরা ও এলাকার মুরুব্বীগণ।।