বিদায়ী অর্থবছরে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০১ ১৮:০৯:১৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৯-২০ অর্থবছরে গত অর্থবছরের তুলনায় টাকায় লেনদেন কমেছে ৪৬.৬৩%। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, সদ্য সমাপ্ত শেষ হওয়া অর্থবছরে (২০১৯-২০) ডিএসইতে টাকায় মোট লেনদেন হয়েছে ৭৮ হাজার ২৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। যা তার আগের অর্থবছরে (২০১৮-১৯) ছিল ১ লাখ ৪৬ হাজার ১৯৩ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। যা শতকরা হিসেবে ৪৬.৬৩% কমেছে।
২০১৯-২০ অর্থবছরে মোট লেনদেন হয়েছে ২০৩ দিন আর ২০১৮-১৯ অর্থবছরে মোট লেনদেন হয়েছিল ২৩৮ দিন। এছাড়া ২০১৯-২০ গড়ে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা। আর ২০১৮-১৯ অর্থ বছরে গড়ে লেনদেন হয়েছিল ৬১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।
২০১৯-২০ অর্থবছরে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আর সর্বনিম্ন লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা। এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে ২৫১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













