২০১৯-২০ অর্থবছরে বাজার মূলধন কমেছে ২১ দশমিক ৯৭ শতাংশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০১ ১৮:১৪:২৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৯-২০ অর্থবছরে গত অর্থবছরের তুলনায় বাজার মূলধন কমেছে ২১.৯৭%। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সদ্য সমাপ্ত শেষ হওয়া অর্থবছর (২০১৯-২০) শেষে ডিএসইতে মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৯৬৭ কোটি টাকা। যা অর্থবছরের শুরুতে ছিল ৩ লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছর শেষে বাজার মূলধন কমেছে ৮৭ হাজার ৮৪৯ কোটি টাকা। যা শতকরা হিসেবে ২১.৯৭% কমেছে।

২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ বাজার মূলধন দাঁড়িয়ে ছিল ৩ লাখ ৫৯ হাজার ৯৭৮ কোটি টাকা আর সর্বনিম্ন বাজার মূলধন ছিল ২ লাখ ৮৭ হাজার ৩৮৩ কোটি টাকা।

অপরদিকে ২০১৮-১৯ অর্থ বছরের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৭৩৫ কোটি টাকা। যা অর্থবছর শেষে দাঁড়িয়েছিল ৩ লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি টাকা। আর ২০১৮-১৯ অর্থ বছরের শেষে বাজার মূলধন বেড়েছিল ১৫ হাজার ৮১ কোটি টাকা। যা শতকরা হিসেবে ৩.৯২% বেড়েছে।

২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ বাজার মূলধন দাঁড়িয়ে ছিল ৪ লাখ ২১ হাজার ৫৮২ কোটি টাকা আর সর্বনিম্ন বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৮ হাজার ১৬ কোটি টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস