একবছরে ডিএসইর লেনদেন কমেছে রেকর্ড পরিমাণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০১ ১৮:১৯:৫৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৯-২০ অর্থবছরে গত অর্থবছরের তুলনায় শেয়ার লেনদেন কমেছে ৪২.৪০%। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সদ্য সমাপ্ত শেষ হওয়া অর্থবছরে (২০১৯-২০) ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ হাজার ৯২ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টি। যা তার আগের অর্থবছরে (২০১৮-১৯) ছিল ৩৬ হাজার ৯১ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টি। যা শতকরা হিসেবে ৪২.৪০% কমেছে।
২০১৯-২০ অর্থবছরে মোট লেনদেন হয়েছে ২০৩ দিন আর ২০১৮-১৯ অর্থবছরে মোট লেনদেন হয়েছিল ২৩৮ দিন। এছাড়া ২০১৯-২০ গড়ে শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টি। আর ২০১৮-১৯ অর্থ বছরে গড়ে শেয়ার লেনদেন হয়েছিল ১৫ কোটি ৫১ লাখ ২০ হাজার টি।
২০১৯-২০ অর্থবছরে একদিনে সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টি আর সর্বনিম্ন লেনদেন হয়েছে ১ লক্ষ টি। ২০১৮-১৯ অর্থ বছরে একদিনে সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৯১ লাখ ১০ হাজার টি। এবং সর্বনিম্ন শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯০ লাখ ৯০ হাজার টি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













