চাঁদপুরে ৩৯ রিপোর্টে ৮ জনের করোনা শনাক্ত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-০৫ ১৫:১৮:২৯
চাঁদপুরে নতুন করে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৮জনসহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩। মৃত্যু বেড়ে ৬৩জন। সুস্থ্য হয়েছেন ৬৩৬জন।
রোববার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৩৯টি। এর মধ্যে পজিটিভ ৮টি এবং নেগেটিভ ৩১টি। আক্রান্ত ৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩, মতলব দক্ষিণে ৩, হাজীগঞ্জে ১ ও শাহরাস্তিতে ১জন।নেগেটিভ ৩১ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৭জন, মতলব উত্তরে ১জন, মতলব দক্ষিণে ৩জন।
রোববার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪৩জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪১৭, হাইমচরে ৭৭, মতলব উত্তরে ৭০, মতলব দক্ষিণে ১১৩, ফরিদগঞ্জ ১১০, হাজীগঞ্জ ১০২, কচুয়া ৪৬ ও শাহরাস্তিতে ১০৫জন।
রোববার পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৩জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৮, ফরিদগঞ্জ ৭, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













