খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৬ ১২:০৭:৩০


রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত দুই যুবক ছিনতাইকারী। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ওসি মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোবার রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় ছিনতাইকারী চক্রের দুই সদস্য পুলিশের ব্যারিকেডের সামনে পড়েন।

এ সময় থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় গোলাগুলি হলে ঘটনাস্থলেই দুই ছিনতাইকারী নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচায় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
সানবিডি/ঢাকা/এসএস