ভেদরগঞ্জে নাহিম রাজ্জাকের নির্দেশে ছয়গাঁও ইউনিয়ন যুবলীগের বৃক্ষ রোপণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-০৬ ১৭:২৩:১৩
মুজিববর্ষে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর ৩ আসনের এমপি নাহিম রাজ্জাক এর নির্দেশে, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন যুবলীগ বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করছে ।
সোমবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, পরিত্যক্ত, খোলা জায়গা ও রাস্তার দুই পাশে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ি ।
ছয়গাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ শাহিন ভুইয়া বলেন, শরীয়তপুর ৩ আসনের এমপি নাহিম রাজ্জাক এর নির্দেশে, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাই এর আহ্বানে আমরা ছয়গাঁও ইউনিয়ন যুবলীগ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি। এর পরিপ্রেক্ষিতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়েছে। এই কর্মসূচি সারা বছর ব্যাপি অব্যাহত থাকবে।
এসময় বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বেপারী, ছয়গাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ শাহিন ভুইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নিপু পালোয়ানসহ অন্যান্যরা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













